
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘সহিংসতা কে না বলুন, সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই’ এই স্লোগানে শ্রীমঙ্গলে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার ২ অক্টোবার সকাল ১১টায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় শ্রীমঙ্গল চৌমুহনী চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পিস ফ্যাসিলিটেট গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়াকার্স পার্টির মৌলভীবাজার জেলার সম্পাদক মন্ডলী সদস্য সাংবাদিক কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ (দুপ্রক) শ্রীমঙ্গলে সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ তালুকদার, উপজেলা জাসদ সভাপতি ও পিএফজি এ্যাম্বাসেডর হাজী এলেমান কবির, উপজেলা বিএনপির সহ-সভাপতি পিএফজি সদস্য মোহাম্মদ শামীম আহমদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এ্যাম্বাসেডর মোহাম্মদ জহির উদ্দিন শামীম, এ্যাম্বাসেডর কাজী আছমা আক্তার, সাবেক ছাত্রনেতা ও কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গলের সদস্য বেলাল হোসেন রাজু, ফারিয়া শ্রীমঙ্গল উপজেলা সভাপতি দেবব্রত দত্ত হাবুল, শব্দ শৈলী প্রশিক্ষক ও পরিচালক ও কমিউনিস্ট পার্টির শ্রীমঙ্গলের সদস্য বিকাল দাশ বাপন প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, চাকুরীজীবিসহ পিএফজি সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.