
সাইফুল ইসলাম॥ ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি পদ সৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদায়ে কর্মবিরতি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শ্রীমঙ্গল সরকারি কলেজ ইউনিট।
সোমবার ২ অক্টোবর দুপুর ১২টায় শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গণে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে সর্বাত্মক কর্মবিরতি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা কমিটির সম্পাদক সুদর্শন শীল, সরকারি কলেজের প্রভাষক ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শ্রীমঙ্গল সরকারি কলেজ ইউনিটের সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রভাষক ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ প্রমূখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বর্হিভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে বক্তব্য রাখেন।
দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে ১০-১১ ও ১২ অক্টোবর সারাদেশে তিনদিন কর্মবিরতি পালন করা হবে বলে জানান বক্তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.