
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে বৃৃহস্পতিবার ৫ অক্টোবর সকাল ১১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে স্কুল কর্তৃপক্ষের আয়োজনে আলোচনা সভা, র্যালী, কৃতি ও গুনী শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়েছে ।
আলোচনা সভায়, র্যালী ও কৃতি শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, দাতা সদস্য বিজয় কান্তি ভট্টাচার্য, অভিভাবক কমিটির সদস্য মো. মামুন আহম্মেদ, ইমাম হোসেন সোহেল ও কাঞ্চন দেব প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.