
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে প্রাকৃতিক দুর্যোগ, শিলাবৃষ্টি ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৪০ পরিবারের মধ্যে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৫ অক্টোবর দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ বিভাগের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়কার চেক বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছাদুজ্জামান। এ সময় প্রতি পরিবারের মধ্যে দুই বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.