
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মাদক ও পরোয়ানাভুক্ত মামলার আসামীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ৬ অক্টোবর রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আজাদ মিয়া, মোঃ লিটন মিয়া, মোঃ আলমগীর, মোঃ আছলম মিয়া, আব্দুস সালাম, সুমন মিয়া।
পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত ২, নিয়মিত মামলার ২, পুলিশ আইনের ৩৪ ধারায় ১ ও ফৌঃ কাঃ বিঃ আইনে ১৫১ ধারায় ১ জনসহ মোট ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার ৭ অক্টোবর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.