
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে ইয়াবাসহ আব্দুল মতিন মজুমদার কুটিমুটি (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার ৭ অক্টোবর রাতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান নাইম’র নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার কামিনীগঞ্জ বাজারের ফুলতলীগামী সড়ক থেকে মাদক ব্যবসায়ী মজুমদার কুটিমুটি গ্রেপ্তার করেন। এ সময় তাঁর হেফাজত থেকে ১৯০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল মতিন মজুমদার (কুটিমুটি) জুড়ী উপজেলার মনতৈল গ্রামের মৃত হাবিব আলী মজুমদারের ছেলে।
আব্দুল মতিন মজুমদারকে জিজ্ঞাসাবাদে জানায়, সে উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামের জনৈক আতিকুর রহমান তারেক (২৮)’র কাছ থেকে খুচরা বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেটগুলো সংগ্রহ করেছে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা বাদী হয়ে আটককৃত আব্দুল মতিন মজুমদার ও পলাতক আতিকুর রহমান তারেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় মামলা দায়ের করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.