
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে দেশীয় তৈরি ৫১০লিটার চোলাইমদ উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ১৮ নভেম্বর রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় পৃথক অভিযানে দেশীয় তৈরি ৫১০লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এসময় মদসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্য অভিযানে পরোয়ানাভুক্ত ২জন ও নিয়মিত মামলার ১ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, দেবদাস কালিন্দীর ছেলে মিলন কালেন্দী (২৬), গগণ নায়েকের ছেলে রঘু নায়েক (৫০), রাধেশাম রবিদাসের ছেলে পেটলা রবিদাস (৪৫) এদের হেফাজত থেকে ৫১০লিটার চোলাইমদ উদ্ধার করেন পুলিশ সদস্যরা। এরা তিনজন শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন, জিআর-৪৯/২৩ এর পরোয়ানাভুক্ত বিষ্ণু প্রধান, সিআর-৩৯৬/২৩ মামলার জুয়েল আহমদ, শ্রীমঙ্গল থানার মামলা নং-১৯(১১)২০২৩ এজাহারনামীয় আসামি তৌহিদুর রহমান মোস্তাকিন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মদসহ গ্রেপ্তারকৃত ৩ আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার সকালে গ্রেপ্তারকৃত ৬ আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.