
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-৩ (সদর রাজনগর) আসনে চমক দেখিয়ে নতুন করে নৌকার হাল ধরেছেন শিল্পপতি জিল্লুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মৌলভীবাজার-৩ (সদর রাজনগর) আসনে শিল্পপতি জিল্লুর রহমানের নাম ঘোষণা করা হয়।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মনোনয়নপ্রত্যাশী অনেকেই উপস্থিত ছিলেন।
এবার নৌকা প্রতীকে নির্বাচন করতে ৩ হাজার ৩৬২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরমধ্যে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে দলের মনোনয়ন বোর্ড দফায় দফায় বৈঠক করে। রবিবার সকালে গণভবনে মনোনয়ন প্রত্যাশী সবাইকে গণভবনে ডেকে নির্দেশনা দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.