
আব্দুর রব॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি মঙ্গলবার দুপুরে সহকারি রিটার্নিং অফিসার ও ইউএনও’র কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
নৌকার প্রার্থী পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনের পক্ষ থেকে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সুনজিত কুমার চন্দ এবং উপজেলা নির্বাচন অফিসার দীপক কুমার রায়ের হাত থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছয়দুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.