বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চাবাগানে একটি শুটিংয়ের কাজকরতে এসে জন প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির সহ কারি পরিচালক মোহাম্মদ মামুন গরিব চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন।
শনিবার ৯ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বুড়বুরিয়া চা বাগানের বেশকিছু শ্রমিকদের মধ্যে নতুন চাঁদর তুলে দেন মোহাম্মদ মামুন। এ সময়তার সাথে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও বাংলাটিভির শ্রীমঙ্গল প্রতিনিধিবর্ন চক্রবর্তী প্রমূখ।মোহাম্মদ মামুন শ্রীমঙ্গল ও কমলগঞ্জে এসে কাজকাজ করার সময় দেখতে পান কিছু চা শ্রমিকশীতের মধ্যে কাজকরছেন। তাদের এই অবস্থা দেখে তিনিশহর থেকে চাঁদর কিনে এনেশনিবার বিকেলে ও সন্ধ্যায় চা শ্রমিকদের গায়েএ চাঁদর গুলো জড়িয়ে দেন। মোহাম্মদ মামুনের এই চাদর পেয়ে চা শ্রমিকরা বেশ খুশি হয়েছেন। চাশ্রমিকরা জানান, এ বছর প্রথম কেউ তাদের শীতের বস্ত্র দিলেন। মোহাম্মদ মামুন একজ নমানবিক হৃদয়ের মানুষ। মানুষের দুঃখকষ্ট দেখলেতার হৃদয়বিচলিত হয় এবং মামুন তাঁর সাধ্যমততাদের পাশে থাকার চেষ্টাকরেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.