
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ এক জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ২৪ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই কামরুল হোসাইন এর নেতৃত্বে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট চা বাগানে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ জুয়াড়ী কিশন তাঁতী মিঠুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত কিশন তাঁতী উপজেলার রাজঘাট ইউনিয়নের সুশান্ত তাঁতীর ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ইনচার্জ (ওসি) বিনয় ভুষন রায় জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়ীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় জুয়া খেলা আইনে মামলা দায়েরর পর সোমবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যান্য জুয়াড়ীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.