প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ১২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৩, ২:৩৩ পি.এম
অভিযান চালিয়ে তিনটি পাখি ও পাখি ধরার সরঞ্জাম উদ্বার

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে তিনটি পাখি ও পাখি ধরার সরঞ্জাম উদ্বার করা হয়েছে। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার সিরাজনগর ও লামুয়া এলাকায় এই অভিযান করে বন বিভাগ। পরে লামুয়া এলাকার হারিস মিয়ার বাড়ি থেকে শালিক, বক ও ঘুঘু পাখি উদ্বার করে তারা।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় যাই। আমাদের যাওয়ার খবর পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে তাদের বাড়িতে যান। এসময় পাখি শিকারীকে পাওয়া যায় নি। আমরা আইনয়ত ব্যবস্থা গ্রহণ করবো।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.