
বিকুল চক্রবর্তী॥ উৎসব মূখর পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথম দিনে তুলে দেয়া হয়েছে নতুন বই। আর বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
১ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় শ্রীমঙ্গল সেন্টমার্থাস উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলেদেন বিদ্যালয়ের শিক্ষকরা। সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিকুল চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ে শিক্ষক ও অনান্য অতিথিরা।
বেলা ১১টায় শ্রীমঙ্গল রোটারী ক্লাব পরিচালিত পলহ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল এ বই বিতরন করেন রোটারিয়ান ডা: হরিপদ রায়, শুভ্র দাশ, মশিউর রহমান রিপন, শাহ আরিফ আলী নাসিম ও অধ্যাপক অবিনাশ আচার্য্য।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.