
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ নিয়ে যৌথ সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার ৪ জানুয়ারি বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, আশিদ্রোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর।
এছাড়াও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. দুধু মিয়া, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিছলু আহমেদ চৌধুরীসহ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.