
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা প্রশাসনের উদ্যোগে অনুষ্টিত হয়েছে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা।
বৃহস্পতিবার ৪ জানুয়ারি বিকেল ৪টায় শ্রীমঙ্গল থানা প্রশাসনের উদ্যোগে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সিন্দুরখান বাজারে অনুষ্ঠিত হয়েছে মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সার্কেল এর সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান। সিন্দুরখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম। এছাড়াও সভায় এসআই শ্যামল কুমার নন্দী, এএসআই মো: এরশাদ মিয়া সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সদস্যবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.