
আব্দুর রব॥ মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, আমাদের এখানে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। মানুষ স্বতঃস্ফুর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।
পরিবেশমন্ত্রী রোববার বেলা সাড়ে ১২টায় বড়লেখা উপজেলার পাথারিয়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ভোটার উপস্থিতি দেখে আশা করছি, বড়লেখা-জুড়ীতে ৬০-৭০ শতাংশ ভোট কাস্ট হবে। আমার ওপর বড়লেখা-জুড়ীর মানুষের অনেক প্রত্যাশা। এজন্য তারা আমাকে ভোট দেবে এবং আমি বিপুল ভোটে বিজয়ী হবো।
সকাল ৮টা থেকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম। টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে এসব কেন্দ্রে ভোটার উপস্থিতি বেড়েছে বলে জানিয়েছেন এসব কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা।
https://youtu.be/2wPW4XiE9yI
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.