
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জনপ্রিয় সংগঠন গ্রীণ ভাটেরা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে প্রাইজমানি এন্ড প্রাইজমানি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৮ নভেম্বর শুক্রবার বিকালে ভাটেরা স্কুল এন্ড কলেজ মাঠে এ টুর্ণামেন্ট উদ্বোধনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রীণ ভাটেরা সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি তালুকদার আদনান বাশার আসিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্রীণ ভাটেরা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও আজীবন সভাপতি মোঃ কামরুজ্জামান খান সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাটেরা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ হৃদয় আহমদ সদর, ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক কামাল হোসেন, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী আলাউদ্দিন আহমদ। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল করিম, সাবেক সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারন সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, বর্তমান ক্রীড়া সম্পাদক আলী হোসেন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মাহিন খান। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শাহিন আহমদ, আমান আহমদসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় জগন্নাথপুর ক্রিকেট ক্লাব কুলাউড়া বনাম ক্যারাবিয়ান ক্রিকেট একাদশ ভাটেরা মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৭ উইকেটের ব্যবধানে ক্যারাবিয়ান ক্রিকেট একাদশ কে পরাজিত করে জগন্নাথপুর ক্রিকেট ক্লাব কুলাউড়া। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন জগন্নাথপুর ক্রিকেট ক্লাবের মাহবুবুর রহমান সুমন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.