
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে ৫২ তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার টিএনখানম সরকারি কলেজ মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা নিবার্হী অফিসার লুসিকান্ত হাজং, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিন, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র দাশ, শিলুয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মুবিন আহমেদ, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মনসুর রশীদ পলাশ, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা বেগম, সিকান্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.