
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) এর অফিস সহকারী, উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের দক্ষিন হিঙ্গাজিয়া নিবাসী হারিছ আহমদ
বুধবার রাতে নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না----রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাযা ১৭ নভেম্বর বৃহস্পতিবার বাদ আছর হিঙ্গাজিয়া ঈদগাহ মাঠে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
শোক প্রকাশ ঃ হারিছ আহমদের মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন সাবেক কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়ার সংলাপ সম্পাদক সহকারী অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, সীমান্তের ডাকের প্রতিষ্টাতা সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, সাপ্তাহিক হাকালুকির নির্বাহী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, জুড়ীনিউজ.কম.বিডির নির্বাহী সম্পাদক আল আমীন, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, সংযুক্ত আরব আমিরাত আল আইন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন আনু, বঙ্গবন্ধু পরিষদের আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, জাতীয় সাপ্তাহিক অর্থকাল’র মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল, বাংলানিউজ নেটওয়ার্কের সহ-সম্পাদক এম আর রাসেল, সাপ্তাহিক জনতার নিঃস্বাস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.