
হোসাইন আহমদ॥ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে ১৯ নভেম্বর শনিবার বিকাল ৩টায় শহরের এম সাইফুর রহমান রোডস্থ সিকন্দর আলী পয়েন্ট থেকে মৌলভীবাজার জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল বাহির করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে জুলিয়া শপিং সিটির সামনে সমাবেশে মিলিত হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা পিপলু আব্দুল হাই, ইছহাক আহমদ চৌধুরী মামুুন, আব্দুস সালাম জহির, আফিদুর রহমান শোয়ান, বদরুল হোসেন, মনসুর আহমদ ও এনামুল হক রিপন প্রমুখ। এদিকে শুক্রবার বিকেলে শহরের কুসুমবাগ এলাকায় জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন যুবদল নেতা এম এ মুহিত, হাবিবুল বাসার, শাহাজান, সৈয়দ রায়হান খছরু, উজ্জল খান, জনি আহমদ, আতিকুর রহমান শানুর, এবাদুর রহমান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.