
হোসাইন আহমদ॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দূর্ঘটনায় আলতাব মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
২০ নভেম্বর রবিবার বিকেল ৪টায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
নিহত আলতাব মিয়া উপজেলার মনসুরনগর ইউনিয়নের আশ্রাকাপন গ্রামের খতিবুর রহমান চৌধুরীর পালক পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলতাব উপজেলার টেংরা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে আসার পথে চাটুরা এলাকায় পৌঁছিলে তিনি দূর্ঘটনার স্বীকার হন। প্রতিবেশি মামুন এসময় রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি আলতাবের মৃতদেহ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
রাজনগর থানার ডিউটি অফিসার এসআই আব্দুল হামিদ দূর্ঘটনার সত্যতা স্বীকার করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.