
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৭৩ পিস ইয়াবাসহ সুনীল তাঁতী (৪২) নামে একজনকে আটক করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি রাতে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলার ০৭ নং রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের আটককৃত আসামির বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
এসময় আটককৃত সুনীল তাঁতীকে তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেট থেকে ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামির রান্নাঘরে তল্লাশী করে একটি পলিথিনের ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটককৃত সুনীল তাঁতী শ্রীমঙ্গল উপজেলার উদনাছড়া চা বাগানের পূর্ব লাইনের মনু তাঁতীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার মামলা নং- ১৭, ধারা- ৩৬(১) সারণির ১৯ (ক)/১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.