
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ৯টি ওয়ার্ড সম্মেলন শেষ করে সদর উপজেলার আমতৈল ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।
২১ নভেম্বর সোমবার সন্ধ্যায় আমতৈল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল্লা আফজল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী সংসদের সদস্য ফজলুর রহমান। ইউনিয়ন যুবলীগের আহবায়ক সেলিম আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগ সাধারন সম্মাদক নাহিদ আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ওবায়দুর রহমান ছালিক । সম্মেলনে ৯টি ওয়ার্ডের কয়েক শত যুবলীগ নেতাকর্মি অংশ গ্রহন করেন। সম্মেলনে কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য সেলিম আহমদকে সভাপতি এবং মশাহিদ আলীকে সাধারন সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.