
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সুশাসনের জন্য নাগরিক সুজনের কমিটি গঠন নিয়ে দু’পক্ষে মধ্যে সমঝোতা গড়ে তোলার লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর মঙ্গলবার বিকালে শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে সমঝোতা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
সনাক শ্রীমঙ্গল সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ সিদ্দিকী, সুজন সদস্য ও পেভ সমন্বয়কারী সৈয়দ ছায়েদ আহমদ, সুজনের জেলা সম্পাদক জহর লাল দত্ত, উপজেলা সরকারী প্রা:বি:প্র:শি: সমিতির মিডিয়া ও প্রচার সম্পাদক ডা: একরামুল কবীর, মানবাধীকার কর্মী আমজান হোসেন বাচ্ছু প্রমুখ।
সভায় একটি পক্ষে বির্তকিত গঠিত কমিটি বাতিল করে সবসম্মত একটি নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে সাংবাদিক সৈয়দ নেসার আহমদ কে প্রধান করে এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ সিদ্দিকী ও সুজনে জেলা সম্পাদক জহর লাল দত্ত ও দি হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি আক্তারুলসহ কয়েক জনকে দায়িত্ব দেওয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.