
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের তত্ত্বাবধানে ব্যাংক এশিয়া এর এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৩ নভেম্বর বুধবার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুন্সীবাজারে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার। মুন্সীবাজার ইউপি সচিব সারোওয়ার হোসেনের সভাপতিত্বে এবং রহিমপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক এনামুল হকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংক এশিয়া মৌলভীবাজার শাখার প্রধান ব্যবস্থাপক মো. সাফির আহমদ চৌধুরী, ব্যাংক এশিয়া মৌলভীবাজার এজেন্ট ব্যাকিং শাখার জেলা ব্যবস্থাপক এস, এম, খায়ের, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, ইউপি সদস্য সুনীল মালাকার, সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুন্সীবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক এস, এম এবাদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার ফিতা কেটে ব্যাংক এশিয়া এর মুন্সীবাজার শাখার এজেন্ট ব্যাকিং কার্যক্রম শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সবাইকে মিষ্টি বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.