স্টাফ রিপোর্টার॥ সিলেট বিভাগের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের প্রখ্যাত তীর্থ ক্ষেত্র শ্রী শ্রী নির্মাই শিববাড়ীর প্রধান পুরোহিত ও শিবসাধক স্বর্গীয় রবীন্দ্র চক্রবর্ত্তীর সহধর্মিনী বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, আশীদ্রোণ ইউনিয়নের সাধারণ সম্পাদক রঞ্জন চক্রবর্তী এর মাতা।
শংকরসেনা গ্রামের ঐতিহ্যবাহী ঠাকুর বাড়ি নিবাসী শান্তি রানী চক্রবর্তী শুক্রবার ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ২.১৫ ঘটিকায় নিজ বাসভবনে পরলোকে গমন করেছেন। তিনি জীবিতকালে শংকরসেনা গ্রামের ধর্মীয় আচার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই কন্যা এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শংকরসেনা গ্রামে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
শনিবার ২৪ ফেব্রুয়ারী সকালে শংকরসেনা গ্রামের নির্মাই শিববাড়িতে শান্তিরানীর অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
শান্তি রানী চক্রবর্তী মৃত্যুতে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, মৌলভীবাজার শাখা, শংকরসেনা যুব সমাজ সহ শ্রীমঙ্গল এর বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.