
স্টাফ রিপোর্টার॥ জুড়ীতে জালনোট প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি সকালে উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের আয়োজনে ও সোনালী ব্যাংক জুড়ী শাখার সহযোগিতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, সোনালী ব্যাংক মৌলভীবাজারের সিনিয়র প্রিন্সিপাল অফিসার পুলক রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের যুগ্ন পরিচালক রাজেশ আচার্য্য, যুগ্নু পরিচালক (ক্যাশ) আবু তাহের মোঃ হাবিবুল্লাহ, সরকারি পরিচালক অনিরুদ্ধ দেব রায়, জুড়ী উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, জুড়ী থানার ওসি তদন্ত মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.