শ্রীমঙ্গল প্রতিনিধি॥ করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।
দিবসটিকে সামনে রেখে সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। পরে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভুমি সন্দ্বীপ তালুকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, রুপালী লাইফ ইন্সিয়রেন্স এর কর্মকর্তা রাসেল আহমদ, বর্ণ চক্রবর্তী, মায়া খাতুন, বৃষ্টি চক্রবর্তী ও চার্টাট লাইফ ইন্সুরেন্স এর কর্মকতা আমিনুর রশিদ চৌধুরী রুমন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.