
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মায়ানমারে সংখ্যালঘু মুসলিম গণহত্যার প্রতিবাদে
২৪ নভেম্বর বৃহস্পতিবার শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার যৌথ উদ্যোগে শ্রীমঙ্গল চৌমহনা চত্তরে অনুষ্ঠিত সমাবেশ থেকে মিয়ানমারে সে দেশের সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলিমদের নৃশংস গণহত্যা, মসজিদ. বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়ার তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা অভিযোগ করে বলেন, শুধুমাত্র মুসলিম সম্প্রাদায় হওয়ার কারনে জাতিসংঘসহ বিশ্ব সমপ্রদায় এ ঘটনায় যথাযত ভুমিকা পালন করছে না। এসময় বক্তারা মিয়ানমারে মুসলিম জনগোষ্ঠিকে রক্ষায় মিয়ানমার সরকারকে চাপ দিতে বিশ্বের সকল বিবেকমান মানুষদের সোচ্চার হওয়ার আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.