
এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'সাঠক তথ্যে ভোটার হবো, স্মাট বাংলাদেশ গড়ে তুলবো'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে শনিবার ২ মার্চ সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এর সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মহি উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, জাইকার উপজেলা ফেসিলিটেটর নিশিথ বরন রায় প্রমুখ। আলোচনা সভাশেষে দিনব্যাপি ভোটার সেবা কার্যক্রম ও স্মার্ট কার্ড বিতরন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.