
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ৩ বছরের সাজা-পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ৫ মার্চ রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় এসআই দুর্জয় সরকারসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ফুলছড়া চা বাগান থেকে আশির্বাদ কুর্মীর ছেলে কার্তিক কুর্মীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত কার্তিক কুর্মী মাদক মামলায় ৩ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পরোয়ানাভুক্ত।
অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.