স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার নোহা গাড়ি চালক মোঃ হোসেন মিয়া খুনের হত্যাকারী গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা উপজেলার আখড়ারঘাটবাজারে ২নং উত্তরভাগ নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ট্রাক কার্বাডব্যান সংগঠনের সভাপতি রাসেল আহমদ টিটু, নাগরিক সমাজের সভাপতি মো: জহির মিয়া, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, রুজেল আহমদ, ময়নুল ইসলাম নানু, সাইদুল আমিন প্রমুখ। মানববন্ধনে অনতিবিলম্ব আসামীকে গ্রেফতারের দাবী জানানো হয়। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি সকালে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রব মিয়ার পুত্র মোঃ হোসেন মিয়াকে আপন ছোট ভাই মুকিদ কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.