
স্টাফ রিপোর্টার॥ অপটিমিস্ট মৌলভীবাজারের উদ্যেগে ভলেন্টিয়ার ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তির নগদ টাকা প্রদান করেছে।
শুক্রবার ২৫ নভেম্বর সকালে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অপটিমিস্ট মৌলভীবাজারে সভাপতি সৈয়দ মোসাহিদ আহমদের সভাপতিত্বে ও আজমল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল সামাদ মিঞা, অপটিমিস্ট ডিস্ট্রিক ডাইরেক্টার এ.জেড ফজলুল কবির হায়দার, সাংবাদিক বকশী ইকবাল আহমদ, এডভোকেট ডাড্লী ডেরিক প্রেন্টিস।
অনুষ্ঠানে ১৯০ জন শিক্ষার্থীর মধ্যে নগদ টাকা প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.