
কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়ায় ব্রাম্মণবাজার এলাকা থেকে মনির মিয়া (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় ব্রাম্মণবাজার কানুপর্টি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানাযায়, ভোরের কোনো এক সময় মনির মিয়া নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেন। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
কুলাউড়া থানার এসআই আবুল বাশার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মনির মিয়া মানসিক রোগে ভোগছিলেন। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.