
কুলাউড়া অফিস॥ কুলাউড়া-ভাটেরা সড়কের বরমচাল এলাকায় ২৩ নভেম্বর বুধবার বিকালে ইটাখলা এলাকায় একটি যাত্রীবাহি বাস (সিলেট মেট্রো জ-১১-০০৪৭) শরিফা নামে ৩বছরের এক শিশুকে ধাক্কা দিলে শিশুটি মারাত্মক ভাবে আহত হয়। মূমূর্ষু অবস্থায় শিশুটিকে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশুটি ইটাখলা গ্রামের দৌলত মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি আকস্মিক ভাবে রাস্তা অতিক্রম করতে চাইলে এই দূর্ঘটনাটি ঘটে। এ সময় বাস গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ৪জন যাত্রী আহত হন। কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। চালক পলাতক রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.