
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ১ নং মির্জাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনু মিয়া তার ওয়ার্ডের ভোটারকে নিয়ে মির্জাপুর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ৯ম জাতীয় সংসদের সাবেক চিপ হুইপ ও আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির হাতে ২০ ভরি ওজনের রুপার নৌকা উপহার দেন । এ সময় নৌকার প্রতীকের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য মনু মিয়াসহ মির্জাপুরবাসীকে ধন্যবাদ জানান উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। তিনি বাংলাদেশের উন্নয়নের কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে মির্জাপুর ইউনিয়নবাসীকে অতিতের মতো আগামীতেও নৌকা মার্কার ছায়াতলে থাকতে আহব্বান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.