শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে হাজী আলাবকস আহম্মদ জামে মসজিদে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর উদ্যোগে ক্বেরাত, হাম, নাত, গজল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।
শনিবার ৬ এপ্রিল শ্রীমঙ্গল পৌর এলাকার ৮নং ওয়ার্ড হাজী আলাবকস্ আহম্মদ জামে মসজিদ মাসব্যাপী দারুল ক্বেরাত এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদের মোতওয়াল্লী হাজী লুতফে এলাহী মাহবুব।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. ছাদ উদ্দিন, সাংবাদিক মো. মামুন আহম্মেদ, হাজী ইকবাল উদ্দিন, যুবলীগ নেতা আকবর হোসেন শাহিন, সাইফুদ্দিন সিদ্দিকী সাবলু, জাহাঙ্গীর হোসেন মঞ্জু, বদরুল আলম শিপলু প্রমুখ।
মাসব্যাপী এই দীনিশিক্ষার সমাপনী মুনাজাত পরিচালনা করেন হাজী আলাবকস্ আহম্মদ জামে মসজিদের ইমাম মাওলানা মুফতী হাজি আব্দুল মজিদ ইসলামাবাদী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.