
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ লাউয়াছড়া বন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
২৮ নভেম্বর সোমবার সকালে শ্রীমঙ্গলের শহরের মৌলভীবাজার রোডস্থ গ্র্যান্ড তাজ রেষ্টুরেন্ট মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব। বেলা সিলেট সমন্বয়কারী এডভোকেট শাহেদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল হক, বেলার কেন্দ্রীয় প্রতিনিধি এ এস এম মামুন ও রিসার্স কর্মকর্তা নিরোধ দে ও আদিবাসি নেতা জিডিসন প্রধান সুচিয়াং। জানাযায়, মতবিনিময় সভায় লাউয়াছড়া পাড়ের সীমান্ত এলাকার ১৩টি গ্রামের ৩৯ প্রতিনিধিসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.