
স্টাফ রিপোর্টার॥ শান্তিপূর্ণ ভাবে ৮ মে অনুষ্ঠিত মৌলভীবাজার জেলার তিন উপজেলা কুলাউড়া, জুড়ী ও বড়লেখায় ভোটগ্রহন শেষ হয়েছে। চলছে প্রতিটি কেন্দ্রে ভোট গণনার কাজ। ওই তিন উপজেলায় চেয়ারম্যান ১৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) ৩ জন সহ মোট ৩৫জন প্রার্থী অংশ গ্রহন করেছে।
সমতল বস্তি ও হাওর এলাকায় অনেক কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে চা বাগান এলাকায় ভোটারের উপস্থিতি কিছুটা লক্ষনীয় ছিল।
কলাউড়া নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইফতেখার আহমেদ ভুঁইয়া জানান মোট ভোটার ৩৮২৭ জন। ভোট প্রদান করেন ১১২৫ জন।
https://youtu.be/V-M_9wG549c
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.