
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীমঙ্গল এর কনফারেন্স রুমে এক আলোচনার মাধ্যমে পুষ্টি সপ্তাহের উদ্ধোধন করা হয়। বৃহস্পতিবার ৯ মে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সাজ্জাদ হোসেন চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো : আবু তালেব।
সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক জনাব তপন শর্মা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো: মাহবুবুর রহমান। সিনিয়র ষ্টাফ নার্স স্মৃতি রানী দেবনাথ, উপজেলা সমাজ সেবা অফিসার জনাব মো শোয়েব আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার মো: মহিউদ্দিন, জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপি কর্মসূচী ঘোষণা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করতে পুষ্টি কর্নারকে ঢেলে সাজানো হয়। সমস্ত অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন জনাব পরিসংখ্যানবিদ জনাব এ টি এম আনোয়ার গাজী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.