
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে লেবুজাতীয় ফসলের সম্প্রসারন, ব্যবস্থাাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অন্ষু্িঠত হয়েছে । মঙ্গলবার ১৪ মে শ্রীমঙ্গল উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামছুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন। প্রশিক্ষণে শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়নের ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.