
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
২২ মে বিকেলে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাশ এর সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার চা কন্যা ভাস্কর্যের সামনে থেকে তাদেরকে আটক করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে সিএনজি অটোরিকসায় একটি বড় মাদকের চালান শ্রীমঙ্গল আসছে। গোপন সুত্রে পাওয়া এই তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের চা কন্যা ভাস্কর্যের সামনে একটি সিএনজি অটোরিকসা থেকে দুই জনকে আটক করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.