স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে জেলায় কর্মরত সরকারি ও বেসরকারী হাসপাতালের কর্মকর্তাদের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০ নভেম্বর সকাল ১১টায় জেলা ইপিআই মিলনায়তনে সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলমা, ডাঃ জাহিদুল ইসলাম, ডাঃ নাঈমা জান্নাত সাবরিনা হক ও নাসির উদ্দিন প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন উপজেলা থেকে সরকারী ও বেসরকারী হাসপাতালের কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের লোক উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.