
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সোনালী ব্যাংক এর সাবেক ম্যানেজার বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক আব্দুল মজিদ খসরু’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিটায়ার্ড ব্যাংক অফির্সাস ফোরাম মৌলভীবাজার এর সভাপতি এডভোকেট মোস্তাক আহমদের উদ্যোগে সোনালী ব্যাংক মৌলভীবাজার শাখার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের ডিজিএম মো: এমরান উল্লাহ এর সভাপতিত্বে মরহুমের কর্মজীবনের নানা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের অবসর প্রাপ্ত এজিএম এডভোকেট ড. আবু তাহের, রূপালী ব্যাংকের অবসর প্রাপ্ত ডিজিএম সুব্রত সেন,কেন্দ্রীয় জাসদ নেতা এস এম আতাউর রহমান, বেসিক ব্যাংকের অবসর প্রাপ্ত এজিএম আব্দুল মতিন প্রমুখ।
বক্তারা মরহুম আব্দুল মজিদ খসরু’র কর্মময় জীবনের ব্যাংকিং খাতসহ নানা জনকল্যাণমূলক বিষয়ে তার অবদানের কথা স্মরণ করে আলোচনা করনে। এরপর মরহুমের রুহের মাগফেরাতসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মোজাম্মিল হক ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.