
স্টাফ রিপোর্টার॥ জুড়ীতে বিয়ের দুই মাসের মধ্যেই তাহমিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, জায়ফরনগর ইউনিয়নের মনতৈল (বজিটিলা) গ্রামের বাসিন্দা রিকশাচালক বাদশা মিয়ার মেয়ে তাহমিনাকে প্রায় দুই মাস পূর্বে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়। স্বামী নাইম হোসেন (২৪) বেলাগাঁও গ্রামে ভাড়া বাসায় থাকেন। নাইম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার তাজুল ইসলামের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় তাহমিনা একটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। রাত ৮টার দিকেপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জুড়ী থানার এসআই রফিকুল ইসলাম বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.