
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ করেছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব শ্রীমঙ্গল।
বুধবার ১৮ জুন বিকেলে শ্রীমঙ্গল ভানুগাছ সড়কস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব শ্রীমঙ্গল এর আয়োজনে সংবর্ধনা ও বরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। এসময় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা উম্মে ফারজানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মসুদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হৃদয় মিয়ার সভাপতিত্বে অনুষ্টানে সংবর্ধিত ও নতুন শিক্ষার্থীসহ শিক্ষক,শিক্ষিকাসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.