
স্টাফ রিপোর্টার॥ “আসুন ঔক্যে হাত তুলি এইচআইভি প্রতিরোধ করি ”এবারের প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিশ্ব এইডস্ দিবস পালিত হয়েছে। বিশ্ব এইডস্ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, সংগঠনএনজিও ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী,আলোচনা সভা, ইত্যাদি। সিভিল সার্জনের কার্যালয় হতে সকাল ১১টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে সদর হাসপাতাল প্রাঙ্গনে এসে শেষ হয়। সিভিল সার্জন অফিস এর উদ্যোগে বিশ্ব এইডস্ দিবস উপলক্ষে সকালে সিভিল সার্জনের (ইুপিআই ভবন) সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা: নজরুল ইসলাম, স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির, ব্র্যাক প্রতিনিধি আরিফুর রহমান,ডা: বিভুভেপসন রায় প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.