
স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার কুশিয়ারা নদী পাড়ের সুনামপুর গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সিলেট ইবনে সিনা হাসপাতাল লিমিটেড। রোববার ৩০ জুন দুপুরে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শামসুল করীম। রাজনগর ইসলামিক সোসাইটির সাধারণ সম্পাদক আবুর রাইয়ান শাহীন'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট ইবনে সিনা হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটির ডিরেক্টর অধ্যাপক আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার ইসলামীক সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ ইয়ামীর আলী, রাজনগর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন বাবলু, ইবনে সিনার এসিস্ট্যান্ট ম্যানাজার এডমিন মাজহারুল ইসলাম মুমিন, এসিস্ট্যান্ট ম্যানাজার জহির উদ্দিন, কাস্টমার কেয়ার ম্যানাজার কয়েস-উজ্জামান, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানাজার মার্কেটিং বদরুল হক, অডিটর কামরুল হাসান। বক্তব্য দেন সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ, আলী আহমদ, শামিম আহমদ,শামীম আহমদ বাচ্চু প্রমুখ।
পরে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সুরিখাল, কেশরপাড়া, সুনামপুর, উমরপর, কান্দিগাও ও জোড়াপুর গ্রামের ৯০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যব্য বিতরণ করেন অতিথিরা। পরে হাকালুকি হাওরের কুলাউড়া ও জুড়ি উপজেলায় আরও ১৬০ পরিবারকে ত্রাণ সামগ্রী দেয় হাসপাতালটি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.