
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলীর মাতা তৈয়বুন নেছা বার্ধক্য জনিত কারনে গরাত ৪ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার ১ ডিসেম্বর বিকাল ৪ টায় নিজ গ্রাম কুলাউড়া উপজেলা আশ্রয় গ্রামে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট আঞ্চলিক টিম সদস্য প্রবীণ রাজনীতি বীদ দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, সিলেট মহানগর আমীর এডভোকেট এহসান মাহবুব জুবায়ের, ছাত্র শিবির সিলেট মহানগর সভাপতি মাশুক আহমদ, জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর আব্দুল মান্নান, পৌর আমীর ইয়ামীর আলী, সদর আমীর আলাউদ্দিন শাহ, ছাত্র শিবির মৌলভীবাজার শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী ও জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.