
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণ থেকে রথযাত্রা উপলক্ষে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়।
জগন্নাথ দেবের আখড়া পরিচালনা কমিটির সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়ের সভাপতিত্বে ও সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ারি যোগ দিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব , সহ- সভাপতি ডা. হরিপদ রায়, সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা, ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.